সোমবার, ৮ আগস্ট, ২০১৬

রক্তদান করা ভালো কেন,,,,,,,?

------------------------------
রক্তদান করা ভালো কেন?
------------------------------
একজন পূর্ণবয়স্ক লোকের নিয়মিত রক্ত দান করা উচিত। কিন্তু কেন? অনেকেই মনে করেন, শরীরের এত গুরুত্বপূর্ণ উপাদান আর একজনকে দিয়ে দিলে তাঁর শরীরে কোনো সমস্যা হবেই। কিন্তু না। প্রথমেই ভাবুন, প্রয়োজনের কথা।
একজন মানুষ হাসপাতালের বিছানায় পড়ে আছেন,
অপারেশন করার জন্য জরুরিভাবে রক্ত দরকার।
এই সময় যদি কোনো মানুষ তাঁকে রক্ত না দেন, তাহলে মানুষটি মারা যেতে পারেন। অথবা একজন মহিলার সন্তান ডেলিভারি হবে,
এ সময় জরুরি রক্ত প্রয়োজন। তাহলে?
এখন দেখি একজন রক্ত দিলে তাঁর শরীরে কী অসুবিধা বা সুবিধা হয়।
# একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন ২০ হাজার কোটি লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং নষ্ট হয়ে যায়। একজন মানুষ কাউকে এক ব্যাগ রক্ত দিলে তাঁর শরীরে এই লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া থাকে আরো বেশি সচল। অর্থাৎ স্বাভাবিক মানুষের চেয়ে একজন রক্তদানকারীর শরীরে লোহিত রক্ততৈরির ক্ষমতা থাকে বেশি। তাতে হঠাৎ করে লোকটি বড় কোনো দুর্ঘটনায় বা রোগে আক্রান্ত হলে রক্তে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে কম।
# অপরদিকে যাঁদের শরীরে রক্তচাপ একটু বেশি, তাঁরা নিয়মিত (চার মাস পরপর) রত্তদান করলে রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকে।
...........................................................................
# অসুবিধার কথা যদি বলি, তাহলে বলতে হবে, আপনার শরীর থেকে এক ব্যাগ রক্ত চলে গেলে আপনার রক্ত একটু কমবেই। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই তা আবার পূরণ হয়ে যাবে। বিনিময়ে আপনার শরীরের রক্ত তৈরির প্রক্রিয়া থাকবে সব সময় সক্রিয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন